ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের গহনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় গহনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৫ হাজার ২৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি গহনার দাম ৪ হাজার ৪৯০ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
এর আগে গত ২২ জুন বাজুস স্বর্ণের গহনার দাম বাড়িয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি গহনার দাম ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম বাড়িয়ে করা হয় ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।
ওই দাম আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল। দাম বাড়ানোর দুই দিনের মাথায় আবার স্বর্ণের গহনার দাম কমানোর ঘোষণা দিল বাজুস।
ডেইলি শেয়ারবাজার ডটকম




























Recent Comments