শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনদুই বছর পর শুটিংয়ে ফিরেছেন ববি
spot_img
spot_img

দুই বছর পর শুটিংয়ে ফিরেছেন ববি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রায় দুই বছর পর শুটিংয়ে ফিরেছেন ঢালিউডের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। চলতি মাসের প্রথম দিন রাশিদ পলাশের নির্দেশনায় ‘ময়ূরাক্ষী’ ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। বিএফডিসিতে দেখা মেলে গ্ল্যামারাস ববির| তাকে শুটিংয়ে পেয়ে ভিড় জমে যায় উৎসুক জনতার।

কাজে ফেরা প্রসঙ্গে ববি বলেন, ‘দুই বছরেরও বেশি সময় পর সিনেমার শুটিংয়ে ফিরলাম। মাঝে বিজ্ঞাপনচিত্রের কাজ করলেও সিনেমার কাজ করিনি। ভিন্নধর্মী কাজের জন্য বাছাবাছি করতে করতে সময় কেটে গেছে। কাজে ফিরে খুব ভালো লাগছে।

ববি সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান ২০১৯ সালে। মাঝের দুই বছর বড়পর্দার কাজ করেননি| ক্যামেরার সামনের ববিকে মিস করেছেন তিনি। ববি বলেন, ‘ক্যামেরার সামনে যতটা সাবলিল থাকি তার বাইরে ততটা নই। ক্যামেরার সামনে কাজ করতে ভালো লাগে। এতদিন পর নিজের জায়গায় ফিরলাম।

জানা গেছে, ‘ময়ূরাক্ষী’ ছবিতে একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করছেন ববি। তার সহশিল্পী হিসেবে আছেন সুদীপ বিশ্বাস দীপ ও শিরিন শিলা। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। বিএফডিসি ও ঢাকার বিভিন্ন এলাকায় শুটিং হবে। গানের শুটিং হবে দেশের বাইরে।

শুটিংয়ে ফিরেই একাধিক ছবির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন ববি। ফেব্রুয়ারি-মার্চ জুড়ে ছবিগুলোর শুটিংয়ে অংশ নিতে হবে তাকে। ববি জানান, ‘ময়ূরাক্ষী’ দিয়ে কাজ শুরু করলাম। এর মাঝে শামীম আহমেদ রনির পরিচালনায় ‘এবার তোরা মানুষ হ’ ওয়েব ফিল্মের কাজ শুরু হয়েছে। এখানে আমার সহশিল্পী রোশান ও মিশা সওদাগর। এরপর আল হাজেনের নির্দেশনায় বেঙ্গল মাল্টিমিডিয়ার ‘আলপিন’ ওয়েব ফিল্মের শুটিং করব। আনিসুর রহমান মিলন ও সাঞ্জু জন এখানে আমার সহশিল্পী। এর মাঝে ‘ময়ূরাক্ষী’র কাজও চলবে। সব মিলিয়ে টানা দুই মাস তিন ছবির কাজে ব্যস্ত সময় কাটবে। এ ছাড়া আরও কয়েকটি ছবির বিষয়ে কথাবার্তা চলছে। সেগুলোর কাজও শুরু হবে।

এদিকে সম্প্রতি সম্পন্ন হওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিয়েছেন ববি। এবারের নির্বাচনে প্রার্থী হবার অনুরোধ থাকলেও তিনি রাজি হননি।

নির্বাচনের পর সৃষ্টি হওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রসঙ্গে ববি বলেন, ‘সুস্হ ও সুন্দর পরিবেশ থাকা প্রয়োজন। নির্বাচন এমন কিছু না সেটা নিয়ে পড়ে থাকতে হবে। বরং এমনভাবে কাজ করা উচিত যাতে বাইরের কেউ আমাদের ভুল না বোঝে। এছাড়া চলচ্চিত্রে কাজের পরিবেশ থাকাটাও জরুরি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments