মঙ্গলবার, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদদুই সপ্তাহের মধ্যে আসছে বিএসইসিতে নতুন চেয়ারম্যান : অর্থমন্ত্রী
spot_img
spot_img

দুই সপ্তাহের মধ্যে আসছে বিএসইসিতে নতুন চেয়ারম্যান : অর্থমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী দুই সপ্তাহের মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২ জুন) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

উল্লেখ, গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ব্যাংকসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতেও শীর্ষ পদে পরিবর্তন আসবে বলে আলোচনা চলছে। ইতোমধ্যে চেয়ারম্যান পদে সম্ভাব্য কয়েকজনের নামও এসেছে গণমাধ্যমে। গত প্রায় তিন মাস ধরে জোরেশোরে এ আলোচনা চললেও বাস্তবে সুনির্দিষ্ট কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments