ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেডের ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে বিএসইসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করে। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এর প্রস্তাব শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। এই বোনাস শেয়ার ইস্যুর জন্য কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে। বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস ডিভিডেন্ড ইস্যু করা যায় না। আর বোনাস ডিভিডেন্ড অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।
উল্লেখ্য, আগামী ০৩ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments