শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়দেশে এ পর্যন্ত ১১৫৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
spot_img
spot_img

দেশে এ পর্যন্ত ১১৫৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

করোনা ভাইরাসে দেশে এ পর্যন্ত ১১৫৩  পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে। ৫ পুলিশ সদস্য করোনায় প্রাণ হারিয়েছেন । গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩৯ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। যা একদিনে সর্বোচ্চ। আক্রান্তদের মধ্যে ৫৭৬ জন ঢাকা মহানগর পুলিশে কর্মরত।

আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া তথ্যানুযায়ী, ঢাকাসহ সারা দেশে সর্বশেষ ৫ই মে পর্যন্ত ১১৫৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন । গত রোববার ও সোমবার আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ৮৫৪ ও ৯১৪।

সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে ৩১৫ জনকে আইসোলেশনে রয়েছেলের।আক্রান্তদের সংস্পর্শে আসা আরো ১২৫০ জন কর্মকর্তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ পুলিশ সদস্যের। তাদের মধ্যে চারজন ডিএমপির ও একজন এসবির।

তারা হলেন, ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), পিওএমের এসআই সুলতানুল আরেফিন এবং পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন (৫৫)।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments