রবিবার, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৬৫ বিলিয়ন ডলার
spot_img
spot_img

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৬৫ বিলিয়ন ডলার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, এখন দেশের রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন জানান, আইএমএফের হিসাব অনুযায়ী দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৫৭৫ কোটি চার লাখ ৬০ হাজার ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৬৫ কোটি ৯৮ লাখ ডলারে।

এর আগে চলতি বছরের দুই মাসের (জুলাই-আগস্ট) এশিয়ান ক্লিয়ারিং (আকু) ইউনিয়নের বিল ১৫০ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে গত রোববার। পরে ওইদিন দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দাঁড়িয়েছিল দুই হাজার ৫৩৯ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের দাঁড়িয়েছে তিন হাজার ৩০ কোটি ৭৩ লাখ ৬০ হাজার ডলার। কিন্তু গত ৩ সেপ্টেম্বর রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৬৪৫ কোটি ৬০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ১৪৩ কোটি ২০ লাখ ৮০ হাজার ডলার।

এর আগে গত ২ সেপ্টেম্বর রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৬৩৯ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ডলার ছিল। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ১৩৮ কোটি ৮১ লাখ ২০ হাজার ডলার। গত ২৮ আগস্ট রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৬১৯ কোটি ১২ লাখ ৪০ হাজার ডলারে। এদিন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ১১৮ কোটি ৭১ লাখ ৩০ হাজার ডলার। এছাড়া গত ২৪ আগস্ট রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৫৮৭ কোটি ২৭ লাখ ৫০ হাজার ডলার। এদিন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৮৬ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ডলার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments