ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বৃহস্পতিবার রাতে প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল–এর ‘বিপিএম-৬’ হিসাব পদ্ধতিতে দেশের ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ বর্তমানে ২৯ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সন্তোষজনক অবস্থানে রয়েছে। এটি দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতার ইতিবাচক ইঙ্গিত বহন করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


























Recent Comments