বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণদেশের মন্দা পরিস্থিতির প্রভাব শেয়ারবাজারে
spot_img
spot_img

দেশের মন্দা পরিস্থিতির প্রভাব শেয়ারবাজারে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: এমনিতেই করোনা আতঙ্কে ফের লকডাউন দেওয়া হতে পারে এমন গুজবে বেশ কিছু দিন ধরে পুঁজিবাজারে মন্দাবস্থা বিরাজ করছে। অন্যদিকে জামাত-হেফাজতের ডাকা চলমান হরতাল ও সহিংসতাকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। তাই দেশের বর্তমান মন্দা পরিস্থিতির প্রভাব শেয়ারবাজারে ওপরেও পড়েছে। যে কারণে রোববার প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে লেনদেন অনেক কম হয়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২৮ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ১৬.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৪৩.৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১৮.৪৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২.১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩২টির। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৯ লাখ ৮৯ হাজার ২৪৯টি শেয়ার ৯৪ হাজার ২৫৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৮২ কোটি ৫৪ লাখ ৮৯ হাজার টাকা।

গত কার্যদিবস অর্থাৎ ২৫ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ২.৯০ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৩২৭.২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৮৪ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ২১৭.৬৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩.৭৬ পয়েন্ট কমে অবস্থান করে ২ হাজার ২০.৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২৯টির, কমে ৮১টির এবং অপরিবর্তিত থাকে ১৩২টির। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৭৪ লাখ ১৭ হাজার ৫টি শেয়ার ১ লাখ ৩ হাজার ৯৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৮৮ কোটি ২৩ লাখ ৪৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০৫ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৫ শতাংশ বা ৫৩.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪৭৮.৪৯ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৩৬ শতাংশ বা ৩৩.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৩৩৮.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮ কোটি ২৩ লাখ ৮৫ হাজার ৫৩৪ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments