
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় থাকছে ‘দ্বিতীয়বার’ পরীক্ষা দেওয়ার সুযোগ। ভর্তি পরীক্ষা হবে ৪ ইউনিটে। প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবে ৭২ হাজার পরীক্ষার্থী।
আজ ৩১ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপ -কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর। সভাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স কক্ষে বেলা ১১টায় শুরু হয়।
তথ্যমতে, করোনাকালীন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য শুধু এই বছরের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রাখছে ভর্তি পরীক্ষা উপ কমিটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.




























Recent Comments