শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়দ্বৈত নাগরিকত্ব থাকলেও এনআইডি দেওয়া হবে: সিইসি
spot_img
spot_img

দ্বৈত নাগরিকত্ব থাকলেও এনআইডি দেওয়া হবে: সিইসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দ্বৈত নাগরিকত্ব থাকলেও কোনো ব্যক্তি যদি নিজেকে বাংলাদেশি নাগরিক প্রমাণ করতে পারেন তাহলে তাকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, মন্ত্রণালয় থেকে দ্বৈত নাগরিকত্বের সনদ আনা অর্থহীন।

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে সোমবার (১০ জুন) সকালে এনআইডি সংশোধনের আবেদনসমূহ ক্যাটাগরিকরণ ও দ্রুত নিষ্পত্তি শীর্ষক এক কর্মশালায় সিইসি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় পরিচয়পত্র নিয়ে এখনও জালিয়াতি হচ্ছে। এতে কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে। আগামীতে যেন এমন ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার নির্দেশনা দেন তিনি।

সিইসি বলেন, জাতীয় পরিচয়পত্র এখনও শতভাগ চূড়ান্ত পর্যায়ে আসেনি। এর অন্যতম কারণ, যারা আবেদন করেন তারা সঠিক তথ্য দেন না বা যারা তথ্য নেন তারাও সঠিকভাবে তথ্য নিবন্ধন করেন না।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments