ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বৃদ্ধি পাওয়া দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আজ শনিবার ৩০ মার্চ, ২০২৪ তারিখ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এ কাজে সফল হওয়া রাতারাতি সম্ভব নয়। তাই সরকার বিভিন্নভাবে দরিদ্র ও অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা সব সমস্যা ও সংকটে আপনাদের পাশে আছি। কোভিড ১৯ এর সময়েও আমরা জনগণের পাশে ছিলাম। ভবিষ্যতে যেকোনো সংকটেও আমরা জনগণের পাশে থাকব। আমার নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডেই ঈদ উপহার বিতরণ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.
























Recent Comments