রবিবার, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যধরা পড়েছে স্যাটেলাইট ট্রান্সমিটার লাগানো কচ্ছপ
spot_img
spot_img

ধরা পড়েছে স্যাটেলাইট ট্রান্সমিটার লাগানো কচ্ছপ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বরগুনায় বুড়ীশ্বর নদীতে ধরা পড়েছে পিঠে ‘স্যাটেলাইট ট্রান্সমিটার’ লাগানো বাক্সবন্দী একটি বিরল প্রজাতির কচ্ছপ। শনিবার সন্ধ্যায় খবর পেয়ে বরগুনা জেলা বন বিভাগ কচ্ছপটি উদ্ধার করে।

এর আগে, শনিবার বিকেলে বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাসুকি গ্রাম সংলগ্ন বুড়ীশ্বর নদীতে রাব্বী ও পারভেজের জালে আটকা পড়ে কচ্ছপটি। বাক্সটি প্লাস্টিকের টেপ দিয়ে পেঁচানো ছিল। উৎসুক গ্রামবাসী খবর পেয়ে বিরল প্রজাতির কচ্ছপটি দেখতে ভিড় জমায়।

বন বিভাগের বরগুনার রেইঞ্জার মতিয়ার রহমান জানান, কচ্ছপটি আটকের খবর সাবেক ইউপি সদস্য খোকন মিয়া আমাদের জানান। তাৎক্ষণিক বন বিভাগ কচ্ছপটি হেফাজতে নিয়ে আসে। আজ রোববার এটিকে বাগেরহাট সুন্দরবন পূর্ব অঞ্চলের নিকট হস্তান্তরের কথা রয়েছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য খোকন মিয়া বলেন, এমন কচ্ছপ আগে দেখিনি। বিকেলে জালে বিরল প্রজাতির এই কচ্ছপটি ধরা পড়ে। খবর পেয়ে আমি গিয়ে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগে খবর দেই। পরে সন্ধ্যায় তারা এসে কচ্ছপটি নিয়ে গেছে।

উল্লেখ্য, স্থানীয়রা ধারণা করছেন, উদ্ধার হওয়া কচ্ছপটির ওজন প্রায় ৭-৮ কেজি হবে। বয়স প্রায় ২৫ থেকে ৩০ বছর। কচ্ছপটির পিঠে লাগানো স্যাটেলাইট ট্রান্সমিটার সম্পর্কে কেউ কিছু বলতে পারছেন না।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments