ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শনিবার দুপুরে নওগাঁর মহাদেবপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফয়েজ উদ্দিন কোল্ড স্টরেজের পাশে।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, বেলা ১২টার দিকে তারা নিজ বাড়ি থেকে একটি প্রাইভেটকার নিয়ে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি ট্রাক্টরকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি পাশের একটি খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, নিহতরা হলেন, জেলার মান্দা উপজেলার কুলিহার এলাকার শিমুল ও তার স্ত্রী জিনিয়া খাতুন।এ ঘটনায় এখনো ওই পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


































Recent Comments