সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলানতুন প্রজন্মকে নিয়ে আশাবাদী লুকাকু
spot_img
spot_img

নতুন প্রজন্মকে নিয়ে আশাবাদী লুকাকু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: একসময় বিশ্ব ফুটবলে বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’কে অন্যতম শক্তিশালী দল হিসেবে ধরা হতো। তবে সেই তারকাবহুল দলটি কখনোই বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে পারেনি।

এবার ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে আশাবাদী বেলজিয়ামের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোমেলো লুকাকু। ২০১৮ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনই এখন পর্যন্ত বেলজিয়ামের সেরা সাফল্য, যেখানে লুকাকু, কেভিন ডি ব্রুইনা ও থিব কর্তোয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ইডেন হ্যাজার্ড ও ভিনসেন্ট কোম্পানি এখন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন।

বিশ্বকাপ শুরুর আগে লুকাকু বলেন, ‘আমাদের জন্য এটি একটি নতুন অধ্যায়। আগের মতো চাপ নেই। বরং আমরা দেখতে চাই তরুণরা বিশ্বমঞ্চে নিজেদের কীভাবে তুলে ধরে।’

বর্তমান স্কোয়াডে অভিজ্ঞদের পাশাপাশি সুযোগ পেয়েছেন একাধিক তরুণ ফুটবলার। লুকাকু মনে করেন, এই তরুণদের নিয়েই ভবিষ্যতের বেলজিয়াম দল গড়ে উঠবে।

চোটের কারণে মার্চের পর থেকে মাঠের বাইরে আছেন লুকাকু। নাপোলির হয়ে মৌসুমের শেষ অংশেও তিনি খেলতে পারেননি। তবুও বিশ্বকাপ নিয়ে তিনি আশাবাদী।

তিনি বলেন, ‘এটি আমার চতুর্থ বিশ্বকাপ। তবে এবার প্রথমবারের মতো সম্পূর্ণ নতুন প্রজন্মের সঙ্গে খেলতে যাচ্ছি। দলের পরিবেশ খুব ভালো, তাই আমি রোমাঞ্চিত।’

গ্রুপ ‘জি’-তে বেলজিয়ামের প্রতিপক্ষ হিসেবে আছে মিশর, ইরান এবং নিউজিল্যান্ড। প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি হতে হবে মোহামেদ সালাহর মিশরের।

সালাহকে নিয়ে লুকাকু বলেন, ‘সে সবসময় নিজেকে আরও উন্নত করার চেষ্টা করে। লিভারপুলে তার ক্যারিয়ার অসাধারণ। বহু বছর ধরে ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য মানের হিসেবে ফুটবল খেলছে। জাতীয় দলের জন্যও সে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সালাহর মতো শীর্ষ খেলোয়াড়দের বিপক্ষে খেলাই আসল চ্যালেঞ্জ। মিশরের বিপক্ষে ম্যাচটা কঠিন হবে, তবে আমরা প্রস্তুত।’

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments