বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদনতুন বছরে সূচকের উত্থান, লেনদেন ছাড়ালো ৫০০ কোটি টাকা
spot_img

নতুন বছরে সূচকের উত্থান, লেনদেন ছাড়ালো ৫০০ কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) উত্থান দিয়ে শেষ করে ২০২৫ সালের শেষ কার্যদিবস। এছাড়া উত্থান দিয়ে শুরু করেছে নতুন বছর। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) ২০২৬ সালের শুরুটা উত্থান দিয়ে হয়েছে।

রবিবার (০৪ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯৬৫ পয়েন্টে, যা এর আগের শেষ ২ কার্যদিবসের উত্থানের মধ্যে বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ৪৫ পয়েন্ট ও মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ৪ পয়েন্ট বেড়েছিল।

রবিবার ডিএসইতে ৫৩৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৬৮ কোটি ১৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৬৯ কোটি ২৫ লাখ টাকা বা ৪৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২০৪ টি বা ৫২.৩১ শতাংশের। আর দর কমেছে ১৪৩ টি বা ৩৬.৬৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৩ টি বা ১১.০৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ২৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০০ টির, কমেছে ৬১ টির এবং পরিবর্তন হয়নি ১৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৮২০ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৯৭ পয়েন্ট কমেছিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments