শুক্রবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদনতুন শেয়ার ইস্যু করবে ডেফোডিল কম্পিউটারস
spot_img
spot_img

নতুন শেয়ার ইস্যু করবে ডেফোডিল কম্পিউটারস

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ডেফোডিল কম্পিউটারস লিমিটেড নতুন করে সাধারণ শেয়ার (Common Share) ইস্যু করতে চায়। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ শেয়ার ইস্যু করা হবে।

সোমবার (০২ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নতুন শেয়ার ইস্যু করার এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ডেফোডিল কম্পিউটার্স লিমিটেড নতুন করে ৪ কোটি ৬৭ লাখ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। অভিহিত মূল্য ১০ টাকা দরে এই শেয়ার ইস্যু করা হবে। এর মাধ্যমে কোম্পানিটি ড্যাফোডিল ফ্যামিলি কনসার্ন থেকে নেওয়া ৪৬ কোটি ৭০ লাখ টাকার ঋণকে শেয়ারে রূপান্তর করবে। অর্থাৎ ড্যাফোডিল ফ্যামেলি কনসার্নের নামে নতুন শেয়ারগুলো ইস্যু করা হবে।

ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ছেড়ে ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৯ কোটি ১২ লাখ টাকা। এর শেয়ার সংখ্যা ৪ কোটি ৯১ লাখ। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি মাত্র ২১ পয়সা আয় করেছে।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ২৪ পয়সা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments