ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০১ পয়সা। যা গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা আয় হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৪৯ পয়সা। গত বছর একই সময়ে ৩ টাকা ০৯ পয়সা আয় ছিল।
গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫ টাকা ৩২ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments