ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের শেয়ারবাজারে নারী বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে বিনামূল্যে বিনিয়োগ শিক্ষা কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (২১ মে) রাজধানীতে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে সকাল ১০টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত নারী বিনিয়োগকারীদের জন্য প্রাথমিক বিনিয়োগ শিক্ষা বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয় বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কর্মশালায় বর্তমান ও সম্ভাব্য বিনিয়োগকারীসহ মোট ৩৫ জন নারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নারীদেরও বিনিয়োগ বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। একজন নারী তিনি ছাত্রী, গৃহিণী বা পেশাজীবী যাই হোন না কেন, সঞ্চয়ের একটি অংশ সঠিকভাবে ও বুঝেশুনে বিনিয়োগ করলে আর্থিকভাবে লাভবান হতে পারেন।
তিনি আরও বলেন, গুজবের ভিত্তিতে নয়, বরং জ্ঞানভিত্তিক ও সচেতন সিদ্ধান্তের মাধ্যমে বিনিয়োগ করা উচিত। সঠিক তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে বিনিয়োগ করলে পুঁজিবাজার থেকে ভালো ফল পাওয়া সম্ভব।
দিনব্যাপী এ কর্মশালায় ফান্ডামেন্টাল অব ফিন্যান্সিয়াল লিটারেসি, ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড ইনভেস্টরস প্রোটেকশন এবং ফিন্যান্সিয়াল প্ল্যানিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। সমাপনী বক্তব্য ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার মো. সাইফুদ্দিন, সিএফএ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


























Recent Comments