সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
spot_img
spot_img

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

ডেইলি শেয়াবাজার ডেস্ক: পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন (৪২)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, আগামী মাসেই পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জেসিন্ডা নিজেই তার পদত্যাগের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী হিসেবে লেবার পার্টির এ নেত্রী চলতি বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। আর ১৪ অক্টোবর নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তিনি এ ঘোষণা দেন।

২০২০ সালে নিউজিল্যান্ডের ৫৩তম জাতীয় নির্বাচনে ন্যাশনাল পার্টির প্রধান কলিন্সকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন জেসিন্ডা আরডার্ন। ২০১৭ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ নারী সরকারপ্রধান হওয়ারও মাইলফলক অর্জন করেছিলেন তিনি।

এক মন্তব্যে জেসিন্ডা আরডার্ন বলেন, ‘আমার ভবিষ্যৎ বিবেচনা করতে গ্রীষ্মের ছুটি বেছে নিয়েছিলাম। ভেবেছিলাম এই সময়ের মধ্যে আমার আমার প্রয়োজনের সব জিনিস খুঁজে পাবো। তবে দুর্ভাগ্যবশত তা হয়নি। এ মুহূর্তে আমি যদি দায়িত্ব পালন অব্যাহত রাখি, তা হলে তা দেশের জন্য ভালো হবে না।’

তার দল লেবার পার্টি ২ বছর আগে নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা বেড়েছে। এদিকে নিউজিল্যান্ডের নতুন নির্বাচনের তারিখও জানিয়েছেন জেসিন্ডা। ২০২৩ সালের ১৪ অক্টোবর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments