শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যনিজের ফাঁদেই জীবন দিলেন লিটন
spot_img
spot_img

নিজের ফাঁদেই জীবন দিলেন লিটন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীর্ঘদিন যাবত কৃষক মো. লিটন তালুকদারের (৩৭) ক্ষেতের ফসল নষ্ট করতো ইঁদুর। আর সেই ইঁদুর মারতে জমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন লিটন। কিন্তু নিজের পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান লিটন তালুকদার।

২৯ মার্চ সন্ধ্যায় ফাঁদে বিদ্যুতের লাইন আছে কিনা তা পরীক্ষা করতে ক্ষেতের ভিতরে প্রবেশ করেন তিনি। এ সময় বিদ্যুতের লাইন চেক করতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান লিটন তালুকদার। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পূর্ব কামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক লিটন তালুকদার ওই গ্রামের হানিফ তালুকদারের ছেলে।

নলছিটি থানার মোল্লারহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পরিদর্শক মোতালেব হোসেন জানিয়েছেন, ওই দুর্ঘটনায় কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লাশ কৃষকের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments