ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত নিটল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭৩ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ৩৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৯৮ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments