বৃহস্পতিবার, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননিপুণ-মুন্নার ‘ভাগ্য’ দেখা যাবে ৩ ফেব্রুয়ারি
spot_img
spot_img

নিপুণ-মুন্নার ‘ভাগ্য’ দেখা যাবে ৩ ফেব্রুয়ারি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চিত্রনায়িকা নিপুণ সম্প্রতি ‘ভাগ্য’ নামের সিনেমায় অভিনয় করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন মুন্না খান। এর আগেও এই জুটিকে ‘ধূসর কুয়াশা’ নামের সিনেমায় দেখা গিয়েছিল। মাহবুবুর রহমান পরিচালিত ‘ভাগ্য’ সিনেমাটি আগামী ৩ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাচ্ছে।

এ সিনেমা প্রসঙ্গে মুন্না বলেন, ‘ভালোভাবে সিনেমার কাজটি করার চেষ্টা করেছি। তাছাড়া নিপুণের সঙ্গে আগে কাজ করার কারণে আমাদের রসায়নটা ভালো হয়েছে। আসছে ৩ ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আশা করছি মৌলিক গল্পের এই সিনেমাটি সব শ্রেণির দর্শকদের পছন্দের সিনেমা হবে।’

নিপুণ বলেন, ‘অনেকদিন পর মুন্নার সঙ্গে নতুন আরেকটি সিনেমা মুক্তি পাচ্ছে। তার সঙ্গে পূর্বে কাজের অভিজ্ঞতা ভালো। তাই এই কাজটি আমাদের সুন্দর হয়েছে।’

অজানাকে জানা ও দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভাগ্য’। হালিমা কথাচিত্র প্রোডাকশনের ব্যানারে সিনেমায় আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, জেসমিন, সাংকু পাঞ্জা, গাংগুয়া, সাবিহা জামান, গুলশান আরা প্রমুখ। এর কাহিনি, সংলাপ এবং চিত্রনাট্য করেছেন মো. মাহবুবুর রশিদ ও সহযোগী পরিচালক ছিলেন নিরঞ্জন বিশ্বাস। এ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, স্মরণ, দিনাত জাহান মুন্নী, কাজী শুভ, সুস্মিতা সাহা। সংগীত পরিচালনা করেছেন ঝংকার খন্দকার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments