সোমবার, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeরাজনীতিনির্ধারিত ফ্লাইটে আসেননি তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসান
spot_img
spot_img

নির্ধারিত ফ্লাইটে আসেননি তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসান


ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সব প্রস্তুতি নিয়ে রাখলেও দুবাই থেকে ঢাকা ফেরেননি সাবেক তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। আজ রবিবার (১২ ডিসেম্বর) সকালে এমিরেটস এয়ারলাইন্সে ঢাকায় ফেরার টিকিট কাটা ছিল তার। তবে শেষ পর্যন্ত তিনি দুবাইয়েই রয়ে গেছেন বলে জানা গেছে।

জানা যায়, এমিরেটস এয়ারলাইন্সের একটি প্লেনে সকাল সাড়ে ৮টার দিকে তার ফেরার কথা ছিল। এদিকে মুরাদ হাসানের দেশে ফেরার খবরে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা ভিড় করেন। তবে, তিনি ওই নির্ধারিত ফ্লাইটে আসেননি।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ভোর ৭টা ৫৬ মিনিটে দুবাই থেকে আসা ইকে-৫৮২ ফ্লাইটটি বাংলাদেশে অবতরণ করে। সকাল ১০টার মধ্যে এয়ারলাইন্সটির প্রায় সব যাত্রীর ইমিগ্রেশন শেষ হয়েছে। ফ্লাইটে ডা. মুরাদ হাসান আসেননি।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, রবিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে দুবাই থেকে এমিরেটসের আরেকটি ফ্লাইটে আসবেন। ভিসা না পেলে এই ফ্লাইটে আসতে পারেন মুরাদ হাসান।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/পি.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments