ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো দিয়ে বার্সেলোনা থেকে নেইমারকে ভিড়িয়েছিল পিএসজি। পাঁচ মৌসুম পর তারাই এখন বিরক্ত ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের ওপর। আগামী গ্রীষ্মকালীন দলবদলের বাজারে তোলা হতে পারে বলে এমনটাই জানিয়েছেন ফ্রান্সের রোমেইন মলিনা।

প্রতি মৌসুমেই চ্যাম্পিয়নস লিগকে প্রাধান্য দিয়ে মাঠে নামে পিএসজি। কিন্তু বরাবরের মতো এবারও ব্যর্থ হয় তারা। শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের কাছে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হারায় আরো দীর্ঘ হয় অপেক্ষা। দ্বিতীয় লেগে হারের পর সতীর্থ জিয়ানলুইজি ডোন্নারুম্মার সঙ্গে নেইমারের বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ার খবর আসে। কিন্তু নিছকই গুজব বলে উড়িয়ে দেন নেইমার। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড আশা করবেন, পিএসজি তাকে বিক্রি করার খবরটাও যেন গুজব হয়।
মলিনার ভাষ্যমতে, নেইমারকে নিয়ে ক্ষুব্ধ পিএসজির মালিক ও কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। এর শুরুটা হয় নেইমারের বাবার সঙ্গে বাজে সম্পর্ক দিয়ে। তারপর ইনজুরির কারণে প্রচুর ম্যাচ মিস করা। তাছাড়া মাঠের বাইরে নানান বিতর্কিত ইস্যুতে নেইমারের প্রতি ভালোবাসাটা কমে গেছে পিএসজি মালিকের। এবং তা ক্রমেই নিম্নমুখী। কেননা কড়িকড়ি অর্থ ঢেলেও নেইমারের থেকে সেই পরিমাণ পারফরম্যান্স পাইয়নি পিএসজি। তাই ক্লাব মালিক ধৈর্য হারিয়ে ফেলেছেন তার প্রতি। আগামী গ্রীষ্মে ৩০ বছর বয়সী এই ফুটবলারকে বিক্রি করতে পারলেই যেন বাঁচেন তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments