মঙ্গলবার, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলানেইমারের অবসর ভেঙে ফেরার গুঞ্জন, খেলবেন ২০৩০ বিশ্বকাপ!
spot_img
spot_img

নেইমারের অবসর ভেঙে ফেরার গুঞ্জন, খেলবেন ২০৩০ বিশ্বকাপ!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নেইমারের বিশ্বকাপ জয়ের স্বপ্নটা অধরাই থেকে গেল। চারটি বিশ্বকাপ খেলেও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ডের। চলতি বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের কাছে হেরে বিদায়ের দিনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। কিন্তু সেই ঘোষণার মাত্র কয়েক দিনের মধ্যে নেইমারের একটি মন্তব্য ব্রাজিলিয়ান ভক্তদের নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে। অনেকেই মনে করছেন, নেইমার হয়তো অবসর ভেঙে ফিরবেন এবং ২০৩০ বিশ্বকাপেও খেলবেন।

ঘটনার সূত্রপাত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নির্মিত একটি ভিডিও থেকে। একদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে ‘নার্ডসোল এআই’ নামের পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওতে দেখা যায়, বর্তমানের নেইমার তার শৈশবের স্বরুপের সঙ্গে কথা বলছেন। সেখানে ২০৩০ সালের বিশ্বকাপে ব্রাজিলকে ট্রফি জেতানোর একটি দৃশ্যও দেখানো হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘নেইমারের কাপ জেতা সম্ভব?’

মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়। সেই ভিডিও দেখে ব্রাজিলিয়ান সুপারস্টার নিজেও তার আবেগ নিয়ন্ত্রণ করে রাখতে পারেননি। ভিডিওতে নেইমার নিজে আবেগঘন ইমোজির মাধ্যমে মন্তব্য করেছেন। সেই মন্তব্যটি মুহূর্তের মধ্যে প্রায় ২৪ লাখ লাইক ছাড়িয়ে গেছে। এই মন্তব্য থেকেই ভক্তরা ধারণা করছেন, নেইমার হয়তো অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছেন।

এদিকে লিওনেল মেসি ৩৯ এবং ক্রিশ্চিয়ানো রোনালদো ৪১ বছর বয়সে এবারের বিশ্বকাপে খেলেছেন। এতে ৩৪ বছর বয়সে অবসর নেওয়া নেইমারকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা আরও বেড়ে গেছে।

তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউওএল এস্পোর্তে’ জানিয়েছে, নেইমারের অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত এবং সেটি আর পরিবর্তন হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ পরবর্তী সময়ে কোচ কার্লো আনচেলত্তির নতুন পরিকল্পনায় নেইমারের কোনো জায়গা নেই। এমনকি ২০৩০ বিশ্বকাপ তো দূরের কথা, জাতীয় দলের জার্সিতেই নেইমারকে আর দেখতে পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments