সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদনেতিবাচক পুঁজিবাজার: পুঁজি নিয়ে আতঙ্কে বিনিয়োগকারীরা
spot_img
spot_img

নেতিবাচক পুঁজিবাজার: পুঁজি নিয়ে আতঙ্কে বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। সেই সাথে দৈনিক লেনদেনের পরিমানও আগের কার্যদিবসের তুলনায় কমেছে। দিন শেষে আজ ২৫.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১৯ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১০.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯২.৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৭.৯২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৩.০৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩ টির, কমেছে ২২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৫.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৯১ লাখ ৮৪ হাজার ৪৯৪ টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ২০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২৭ কোটি ১৩ লাখ ৫৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ৮.৩৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২০৩.২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৬০.২২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৯০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯২২.৪৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৩৬ টির, কমেছিল ২০৩ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৫৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৪.১৭ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ০৫ লাখ ৭৬ হাজার ৫৩৪ টি শেয়ার ১ লাখ ৬৮ হাজার ৮২২ বার হাতবদল হয়েছিল। দিন শেষে লেনদেন হয়েছিল ৫৯৯ কোটি ৩৭ লাখ ১৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৭২ কোটি ২৩ লাখ ৫৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪১ শতাংশ বা ৬০.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৮৩.২২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩ টির, কমেছে ১০৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৩ লাখ ৪৭ হাজার ৩২৬ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments