
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
নোয়াখালীতে এক সংসদ সদস্যসহ ৭১ ব্যক্তি হোম কোয়ারেন্টিনে রয়েছে। এর মধ্যে বিদেশ ফেরত এর সংখ্যা বেশি। নোয়াখালীর সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান জানান, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী স্বেচ্ছায় ১৮ই মার্চ থেকে তার নিজ বাস ভবনে কোয়ারেন্টিনে রয়েছেন। তাছাড়া জেলায় আরো ৭১ ব্যক্তি হোম কোয়ারেন্টিনে রয়েছে। এর মধ্যে অধিকাংশই বিদেশ ফেরত। সরকারি বিধি মোতাবেক তাদেরকে স্বাস্থ্য বিভাগ সহযোগিতা করে যাচ্ছেন। তবে আইনে কারণে তিনি কারো নাম, ঠিকানা জানাতে রাজি হননি। এদিকে জাতীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এক ফেসবুক স্ট্যাটাসে জানান, তিনি ১৮ মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত তার নিজের বাস ভবনে হোম কোয়ারেন্টিনে থাকবেন।
































Recent Comments