ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংকের লেনদেন পাঁচ দিন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। ব্যাংক কোমম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারার অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার জন্য ন্যাশনাল ব্যাংক (পিএলসি) ব্যাংকের মূল ব্যাংকিং সেবা আগামী ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে ব্যাংকটির কোনো গ্রাহক শাখায় যেমন লেনদেন করতে পারবেন না, তেমনি ব্যাংকটির এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারবেন না। এছাড়া ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং সেবা ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মোট সাত দিন বন্ধ থাকবে। তবে এই বন্ধের মধ্যে সাপ্তাহিক ছুটি ও বছরের প্রথম দিন হিসেবে ব্যাংক হলিডে রয়েছে।
বর্ষপঞ্জিকা অনুযায়ী, ৩ ও ৪ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। ফলে মূলত ৩১ ডিসেম্বর ১, ২ জানুয়ারি বুধ-বৃহস্পতিবার ও ৫ জানুয়ারি শনিবার ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে।
কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করতে ব্যাংক বন্ধ রাখার বিষয়ে ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে আবেদন করা হয়। তার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সম্মতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ব্যাংকটি জানায়, বছরের শুরুর সময়টাতে ব্যাংকিং লেনদেনের চাপ কম থাকে। তাই গ্রাহকসেবার মান আরও উন্নত করতে সফটওয়্যার হালনাগাদের জন্য আমরা এই সময়টাকে বেছে নিয়েছি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments