ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের নাম পরিবর্তনে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম ‘ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড’ এর পরিবর্তে ‘ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস পিএলসি’ করার প্রস্তাব করলে তা অনুমোদন দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
উল্লেখ্য, আজ ২৬ নভেম্বর, ২০২৩ তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এছাড়া অন্যান্য তথ্য (নাম ছাড়া) অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments