ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দরপতন থেকে ফের ঘুরে দাঁড়ালো দেশের পুঁজিবাজার। আজ ৯ নভেম্বর মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। তবে দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫৯.৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৯ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০০ শতাংশ বা ৬৮.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৬৮.০৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৪.৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩২.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬১৬.০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৩টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৯.৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ৬৬৭টি শেয়ার ১ লাখ ৫৭ হাজার ৩৮৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৭ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার টাকা।
গতকাল ৮ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮২ শতাংশ বা ৫৬.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৯৯.৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩৭.৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৮৩.৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ২৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৪.৬২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৪৩টি শেয়ার ১ লাখ ৭২ হাজার ৭৩৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৭৫ কোটি ১৩ লাখ ১৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬৭ কোটি ৩৭ লাখ ১৮ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.২২ শতাংশ বা ২৪৩.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ১১১.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৪টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৩ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ৩৫৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪ কোটি ৭৬ লাখ ১৫ হাজার ৩৪ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ১০ কোটি ৯৮ লাখ ২৪ হাজার ৬৭৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments