রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপতন দিয়ে সপ্তাহ পার করলো পুঁজিবাজার
spot_img
spot_img

পতন দিয়ে সপ্তাহ পার করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচক পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

 

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১৮ ফেব্রুয়ারি  ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫০ শতাংশ বা ২৭.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৭৫.৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪২.৪৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৪.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৫.৫৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৬টির। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৭২২টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ৯৫৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৯৪ কোটি ১৩ লাখ ২৮ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪২ শতাংশ বা ২৩.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫০৩.৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫০.৯১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৫.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২০.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২টির। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৫১ লাখ ৫৪ হাজার ১১১টি শেয়ার ১ লাখ ৪২ হাজার ৫৫৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৬৩ কোটি ৮৬ লাখ ৬৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৬৯ কোটি ৭৩ লাখ ৪১ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭৫ শতাংশ বা ১২০.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৮২১.২৬ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৭৪ শতাংশ বা ৭১.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৫৪৪.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ১১৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments