বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপতন পিছু ছাড়ছে না: গতি পাচ্ছে না পুঁজিবাজার
spot_img
spot_img

পতন পিছু ছাড়ছে না: গতি পাচ্ছে না পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২৪ জুলাই, সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে অধিকাংশ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমানও। দিন শেষে ১৯.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৪ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৪.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৭.৮৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৪.৪৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬৬.৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯ টির, কমেছে ১০২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৯.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৫২ লাখ ৩৫ হাজার ৫৫৬টি শেয়ার ১ লাখ ৫৭ হাজার ৮০২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৩৩ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৩ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৬ শতাংশ বা ২৩.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৪২.৫৬ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৮.৯৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৪.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪ টির, কমেছে ১৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১২.৭৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৯ লাখ ৮৪ হাজার ৭০০টি শেয়ার ১ লাখ ৭৯ হাজার ৩২৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ১৬ লাখ ৮৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১১২ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৯ শতাংশ বা ১৭.২৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৭২২.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০ টির, কমেছে ৬৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৮ কোটি ৬৭ লাখ ২ হাজার ৮৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৫৩ লাখ ৪২ হাজার ৯৭৭ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬ কোটি ৮৬ লাখ ৪০ হাজার ৮৮৮ টাকা।

ডেইলি শেয়ারবাজারর ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments