শুক্রবার, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপতনে অস্থির পুঁজিবাজার
spot_img
spot_img

পতনে অস্থির পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২৯ মে, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৬.২৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৯ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৫ শতাংশ বা ৫০.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২৮.৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩৮.৯৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৬.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৬৯.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, কমেছে ২৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.২৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৫৭৫ টি শেয়ার ৮৫ হাজার ২৬২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩০৬ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৮ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৯ শতাংশ বা ৩১.৬৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২৭৮.৮৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৬৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৫২.৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩.৯২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৮৬.৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯২ টির, কমেছে ২৬৫ টির এবং অপরিবর্তিত রয় ৩৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৩.৬৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৬২ লাখ ৭৫ হাজার ৮৫১ টি শেয়ার ১ লাখ ৩৫ হাজার ৫৮১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৪০ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৩৪ কোটি ৫ লাখ টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০২ শতাংশ বা ১৫৫.৭৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ৮৪.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭ টির, কমেছে ১৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ৬৩ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments