শনিবার, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদপতনে সপ্তাহ শুরু করলো পুঁজিবাজার
spot_img
spot_img

পতনে সপ্তাহ শুরু করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৩ জুলাই, ২০২৫ তারিখ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। তবে লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৪৪.০২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১৩ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ১.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ০৬৬.৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০৩.০৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৮.৫৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭ টির, কমেছে ১৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৪.০২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৬ কোটি ৮০ লাখ ২ হাজার ৩২০ টি শেয়ার ০২ লাখ ০৭ হাজার ২০৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৬৫ কোটি ৯৯ লাখ ৯২ হাজার টাকা।

গত কার্যদিবসে, অর্থাৎ ১০ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৪ শতাংশ বা ৩২.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ০৬৮.০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১০০.৯৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯০৮.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৯৪ টির, কমেছে ১২৮ টির এবং অপরিবর্তিত রয় ৭০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৯.২৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৭ কোটি ৩৩ লাখ ৯১ হাজার ০৭৮ টি শেয়ার ০২ লাখ ০৮ হাজার ৩৫৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৭৯ কোটি ০২ লাখ ২৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৩ কোটি ০২ লাখ ৩৭ হাজার টাকা।

আরও পড়ুন: ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে ব্র্যাক ব্যাংক

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪১ শতাংশ বা ৫৭.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১৩৬.১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫ টির, কমেছে ৮০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৯ লাখ ৯৭ হাজার ৭৭৩ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments