সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপতনে সপ্তাহ শুরু: পুঁজিবাজারে ঢিমেতাল
spot_img
spot_img

পতনে সপ্তাহ শুরু: পুঁজিবাজারে ঢিমেতাল

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমাণও। দিন শেষে ৯.৩৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৪ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ১০.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৩৮.৯৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩.৭৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৮.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯.৩৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ১২ লাখ ৮৯ হাজার ২৫২টি শেয়ার ১ লাখ ২২ হাজার ৫০৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১২ কোটি ৫ লাখ ২০ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২১ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১২.৬৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৪৯.২৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.০০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৬৫.৪৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৮৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৯৪.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৮টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৫.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৭৮২টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ১০৩ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৬২৬ কোটি ৯৬ লাখ ৮২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২১৪ কোটি ৯১ লাখ ৬২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৭ শতাংশ বা ৩৩.৩৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫০৭.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ৪ লাখ ৪৭ হাজার ১৬ টাকা।

ডেইলি শেয়রাবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments