বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদপতনের বাজারে দুর্বলের দাপট
spot_img
spot_img

পতনের বাজারে দুর্বলের দাপট

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের পুঁজিবাজারে পতন প্রবণতা থাকলেও শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে দুর্বল মৌলভিত্তির কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ দশ কোম্পানির মধ্যে চারটিই পচা বা ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এছাড়া দাম বাড়ার শীর্ষ দশে থাকা বাকি কোম্পানিগুলোর মধ্যে দুটি রয়েছে ‘বি’ ক্যাটাগরির কোম্পানি।

আজ পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি জিলবাংলা সুগার মিলস লিমিটেড। ফলে গত তিন কার্যদিবস ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জে এ কোম্পানির শেয়ার দামে বড় ধরনের উত্থান ঘটেছে।

দুর্বল ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি হয়েও আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারে কোম্পানিটির শেয়ার দর ৯.৯৭ শতাংশ বা ১১.৪ টাকা বেড়ে দর বৃদ্ধির শীর্ষ ৩য় স্থানে অবস্থান করছে। শুধু আজ নয় গত তিন কার্যদিবস ধরে কোম্পানিটির শেয়ার দর হু হু করে বাড়ছে। এ বিষয়ে জানতে চাইলে জিলবাংলা সুগারের কোম্পানি সচিব লাইলি আক্তার ডেইলি শেয়ারবাজার ডটকমকে বলেন, কোন রকম কারণ ছাড়াই আমাদের কোম্পানির শেয়ার দর বাড়ছে। আমাদের পক্ষ থেকে পূর্বে কোন ঘোষণা নেই। তিনি আরো বলেন, কোম্পানি পক্ষের কোন ঘোষণা থাকলে সেই কোম্পানির শেয়ার দর বাড়তেই পারে। কিন্তু আমাদের কোম্পানির কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই, তার পরেও কেন বাড়ছে তা আমাদের জানা নেই। এর আগেও এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত আরেক দুর্বল মৌলভিত্তির কোম্পানির হচ্ছে সাভার রিফ্রাক্টরিজ লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর ৯.৭১ শতাংশ বা ১৫.২ টাকা বেড়ে দর বৃদ্ধির শীর্ষ ৫ম স্থানে অবস্থান করছে। গত চার কার্যদিবস ধরেও কোম্পানিটির শেয়ার দর হু হু করে বাড়ছে। অথচ এ কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র ১ কোটি টাকা। এছাড়া একযুগের বেশি সময় ধরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড ঘোষণা করেনি কোম্পানিটি। আবার ৫২ লাক্ষ টাকা পুঞ্জিভূত লোকসানে রয়েছে কোম্পানিটি। এতোকিছুর পরেও ভালো কোম্পানিগুলোর সাথে টক্কর দিয়ে শেয়ার দর বৃদ্ধির দাপট দেখিয়ে যাচ্ছে এ কোম্পানিগুলো।

তালিকাভুক্ত আরেক কোম্পানির নাম শ্যামপুর সুগার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর ৯.৫৭ শতাংশ বা ৪ টাকা বেড়ে দর বৃদ্ধির শীর্ষ ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে।এ কোম্পানিটির শেয়ার দরও গত চার কার্যদিবস ধরে হুহু করে বাড়ছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র ৫ কোটি টাকা। এ কোম্পানিটিও একযুগের বেশি সময় ধরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেয়নি। এছাড়া কোম্পানিটির পুঞ্জিভূত লোকসানে রয়েছে ৪৯৯ কোটি ৭৭ লাখ টাকা। এছাড়া ‘জেড’ ক্যাটাগরি ফ্যামিলিটেক্স বিডি শেয়ার দর ৮ শতাংশ বা ০.২ টাকা বেড়ে দর বৃদ্ধির শীর্ষ ৮ম স্থানে অবস্থান করছে।

এদিকে, শীর্ষ তালিকায় ২য় স্থান দখল করেছে ‘বি’ ক্যাটাগরির কোম্পপানি জিকিউ বলপেন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৯৭ শতাংশ বা ১১.৪ টাকা। এর পরে রয়েছে ‘বি’ ক্যাটাগরির আর এক কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেড, এ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৬.২৩ শতাংশ বা ৬.৭ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments