বৃহস্পতিবার, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদপদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
spot_img
spot_img

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পদ্মা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানির মোট আয় বেড়েছে এবং মোট ব্যয় কমেছে। তবে লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের নেতিবাচক (ঘাটতি) অবস্থান আরও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির লাইফ রেভিনিউ অ্যাকাউন্ট অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে মোট আয় হয়েছে ৫ কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৩৭৫ টাকা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ২ কোটি ৩২ লাখ ৯০ হাজার ৭৮ টাকা।

একই সময়ে কোম্পানির মোট ব্যয় হয়েছে ৯ কোটি ৪৯ লাখ ৩৯ হাজার ৭৯০ টাকা, যা ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ছিল ১১ কোটি ৫৮ লাখ ৮৩ হাজার ৮৮৮ টাকা।

এদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ঋণাত্মক ৩২৩ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ২৬৮ টাকা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর এ তহবিলের ঋণাত্মক স্থিতি ছিল ৩১৯ কোটি ৩১ লাখ ৩২ হাজার ৮৫৩ টাকা। ফলে প্রথম প্রান্তিক শেষে কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের ঘাটতি আরও বৃদ্ধি পেয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments