
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। মঙ্গলবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৪৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২৩ টাকা ২৭ পয়সা আয় হয়েছিল।
আগামী ২১ জানুয়রি কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.
































Recent Comments