মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপরমব্রতর বিয়ের গুঞ্জন
spot_img
spot_img

পরমব্রতর বিয়ের গুঞ্জন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টলিউডের ব্যস্ততম নায়ক পরমব্রত চ্যাটার্জির সম্প্রতি বিয়ে নিয়ে শোরগোল পড়েছে। এই অভিনেতা গোপনে বিয়ে সেরে নিয়েছেন। তার সঙ্গে যে নামটি জুড়েছে সেটাও বেশ চর্চিত। তবে তা ‘বিয়ে বিভ্রাট’ নামক নতুন সিনেমার কারনে গুজব বলে রষিকতা করলেন অভিনেতা।

এক প্রতিবেদন সূত্রে জানা যায়, মুম্বাইতে বিয়ে করেছেন পরমব্রত চ্যাটার্জি তাও আবার গায়ক অনুপম রায়ের প্রাক্তন পিয়া চক্রবর্তীকে।

এই বিষয়ে পরমব্রত বলেন, বিয়ে করিনি বলেই এমন গুজব ছড়াচ্ছে। আর সামনে ‘বিয়ে বিভ্রাট’ মুক্তি। তার জন্যই এই গুজব।

তিনি মজা করে আরোও বলেন, হ্যাঁ- আমি এক একটা শহরে এক একটা করে বিয়ে করেছি। আগেকার দিনের মতো করেছি। চারটে সংসার পেতেছি। লন্ডন, ঢাকা, মুম্বাই, কলকাতায় চারটে বিয়ে করেছি। আর একটা দুটো নয়, অনেক নামও রয়েছে সঙ্গে। চারটে শহর, চারটে বিয়ে, চারটে সম্প্রদায় সব মিলিয়ে ভরা সংসার।

অনুপম রায়ের প্রাক্তন পিয়া চক্রবর্তীর সঙ্গেও সম্পর্কে রয়েছেন, এ নিয়েও টলিউডে চর্চা জোরদার। তবে সে নিয়ে মুখে একপ্রকার কুলুপই এঁটেছেন পরম-পিয়া। শোনা গিয়েছিল যে অনুপম-পিয়ার ঘর ভাঙার অন্যতম কারণই ছিলেন পরম। যদিও সেই সময় গোটা বিষয়টিকে অস্বীকার করেছিলেন অভিনেতা। টলিউড ইন্ডাস্ট্রির একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে পরমব্রতর। কিন্তু সেই সম্পর্ক শুভ পরিণয় পর্যন্ত গড়াতে পারেনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments