ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এম্বি ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটি তার পরিশোধিত মূলধন বিদ্যমান পরিমাণের তুলনায় সাড়ে ১২ গুণ বাড়াবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ডিএসইতে এমবি ফার্মার অনুমোদিত ৩০ কোটি টাকা মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন মাত্র ২ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানিটি তা ২৭ কোটি ৬০ লাখ টাকা বা সাড়ে ১২ গুণ বাড়িয়ে ৩০ কোটি টাকায় উন্নীত করবে।
আগামী ১৪ ডিসেম্বর, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি। সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি শেয়ার প্রতি ১৫ শতাংশ বা দেড় টাকা হারে নগদ লভ্যাংশ প্রদান করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments