রবিবার, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপাঁচ দিনের ছুটি শেষে খুলেছে ব্যাংক ও পুঁজিবাজার
spot_img
spot_img

পাঁচ দিনের ছুটি শেষে খুলেছে ব্যাংক ও পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ রোববার (২৫ অক্টোবর) থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে দেশের ব্যাংক ও পুঁজিবাজার। একই সঙ্গে খুলেছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, গত ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে ব্যাংকিং কার্যক্রম বন্ধ ছিল। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন বন্ধ থাকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। একই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) শেয়ার লেনদেন বন্ধ ছিল।

আজ থেকে ব্যাংকগুলোতে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী লেনদেন শুরু হয়েছে। ব্যাংকিং কার্যক্রম চালুর সঙ্গে তাল মিলিয়ে দেশের দুই পুঁজিবাজারেও ফিরেছে নিয়মিত লেনদেন।

ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম পুনরায় চালু হওয়ায় গ্রাহকেরা স্বাভাবিক ব্যাংকিং সেবা এবং বিনিয়োগকারীরা শেয়ার কেনাবেচার সুযোগ পাচ্ছেন।

কীওয়ার্ড: ব্যাংক, পুঁজিবাজার, ব্যাংকিং কার্যক্রম, শেয়ারবাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, দুর্গাপূজা, ব্যাংক ছুটি, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ার লেনদেন, বাংলাদেশ ব্যাংক, ২৫ অক্টোবর ২০২৬

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments