রবিবার, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকপাঁচ মাস পর ইরান-কাতার সমুদ্রপথে বাণিজ্য পুনরায় শুরু
spot_img
spot_img

পাঁচ মাস পর ইরান-কাতার সমুদ্রপথে বাণিজ্য পুনরায় শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর আবারও সমুদ্রপথে বাণিজ্য শুরু করেছে ইরান ও কাতার। তবে পারস্য উপসাগরে জাহাজ চলাচলের নৌপথ নিয়ে বিরোধ ও অনিশ্চয়তা এখনও পুরোপুরি কাটেনি।

রোববার (৫ জুলাই) দোহায় নিযুক্ত ইরানের বাণিজ্যিক সহদূত আব্বাস আবদোলখানি এ তথ্য নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

আব্বাস আবদোলখানি জানান, ইরানি দূতাবাস ও কাতারি কর্তৃপক্ষের সমন্বয়ে ইরানের দাইয়ার বন্দর এবং কাতারের আল রুয়াইস বন্দর-এর মধ্যে জাহাজ চলাচল পুনরায় চালু হয়েছে।

দাইয়ার ও আল রুয়াইস—দুই বন্দরই আঞ্চলিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রতিক সংঘাত চলাকালে দাইয়ার বন্দর একাধিকবার হামলার শিকার হয়েছিল।

গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া একটি অন্তর্বর্তী সমঝোতার মাধ্যমে চার মাসের সংঘাতের অবসান ঘটে। ওই সমঝোতায় উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ-পূর্ব সময়ের মতো সমুদ্রপথে বাণিজ্য ও জাহাজ চলাচল পুনরুদ্ধারের কথা বলা হলেও বাস্তবে নৌপথ ব্যবহার নিয়ে কিছু বিরোধ ও অনিশ্চয়তা এখনও রয়ে গেছে।

এদিকে, গত জুনের শেষ দিকে ইরানের ট্রেড প্রোমোশন অর্গানাইজেশনের এক কর্মকর্তা জানান, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে আটকে থাকা ইরানি পণ্য ছাড় করা শুরু হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বৃহত্তম এই বন্দরে পণ্য ছাড়ের কার্যক্রম পুনরায় শুরু হওয়া উপসাগরীয় অঞ্চলের দুই তীরের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার ইতিবাচক ইঙ্গিত বহন করছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments