
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৭৪ টাকা। আগের বছর শেয়ার প্রতি ৩.৪৩ টাকা আয় হয়েছিল। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১৩.৬৯ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১২০.৬৭ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জানুয়ারি সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments