বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপাকিস্তানকে উড়িয়ে দিল ভারত
spot_img
spot_img

পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ ভারত ও পাকিস্তানের। আইসিসি ও এসিসির যেকোন পর্যায়ের টুর্নামেন্টে তাই দুই দলকে মুখোমুখি ফেলে সূচি নির্ধারণ করা হয়। ইমার্জিং এশিয়া কাপেও তার ভিন্ন কিছু দেখা যায়নি।

বুধবার ইমার্জিং এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যেখানে ব্যাটে-বলে দাপট দেখিয়েছে ভারত। পাকিস্তানকে নাগালের মধ্যে অলআউট করে তুলে নিয়েছে ৮ উইকেটের বিশাল জয়।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান ইমার্জিং তথা ‘এ’ দল। শুরুতে টপ অর্ডারের দুই ব্যাটার ডাক মেরে সাজঘরে ফেরেন। ওপেনার সিয়াম আইয়ূব ১১ বলে ও তিনে নামা ওমার বিন ইউসূফ ৪ বল খেলে শূন্য করে ফেরেন।

অন্য ওপেনার শাহিব জাদা ৩৫ এবং চারে নামা হাসিবুল্লাহ ২৭ রানের ইনিংস খেললেও ধাক্কা সামাল দিতে পারেননি। শেষ দিকে উসমান কাদির ৪৮, মুবাশির খান ৩৮ এবং মেহরান মুনতাজ ২৫ রানের ইনিংস খেললে ৪৮ ওভারে ২০৫ রানে অলআউট হয় পাকিস্তান।

জবাব দিতে নেমে ভারতের ইমার্জিং দলের ওপেনার সাই সুদর্শন সেঞ্চুরি করেছেন। তার ১১০ বলে ১০৪ রানের ইনিংসে ৩৬.৪ ওভারে জয় তুলে নিয়েছে ৮ উইকেটে জিতেছে ভারত।

দলটির হয়ে ওপেনার অভিষেক শর্মা ২০ রান করেন। তিনে নামা নিকিন জোশ ৫৩ রানের ইনিংস খেলে আউট হন। সুদর্শনের সঙ্গে জুটি গড়ে ইয়াশ ধুল ২১ রান করে দলকে জয় এনে দেন। ভারতের হয়ে মিডিয়াম পেসার রাজবর্ধন হাঙ্গারগেকর পাঁচ উইকেট নিয়েছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments