সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপাকিস্তানের প্রেক্ষাগৃহে বাংলাদেশের সিনেমা
spot_img
spot_img

পাকিস্তানের প্রেক্ষাগৃহে বাংলাদেশের সিনেমা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তানের প্রেক্ষাগৃহে বাংলাদেশের সিনেমা ‘মোনা : জ্বীন-২’ মুক্তি পায়। সিনেমাটি পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদসহ বিভিন্ন প্রদেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ জানায়, মাল্টিপ্লেক্সসহ দেশটির ২৪টি প্রেক্ষাগৃহে প্রতিদিন ৮২টি শো চলবে সিনেমাটি।

পাকিস্তানে সিনেমাটির মুক্তি প্রসঙ্গে প্রযোজক আবদুল আজিজ বলেন, এম আর নাইন সিনেমাটির আমার প্রযোজক পার্টনার যুক্তরাষ্ট্রে থাকেন। উনিই পাকিস্তানে সিনেমাটির প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করেছেন। শুক্রবার (২৬ এপ্রিল) থেকে ইংরেজি সাবটাইটেলে পাকিস্তানে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

তিনি বলেন, গত ঈদের আগে আগে সেন্সরের জন্য ওখানে সিনেমাটি পাঠিয়েছিলাম। যাদের মাধ্যমে আমি সিনেমাটি ওখানে পাঠিয়েছি, তাদের কাছ থেকে শুনেছি যে পাকিস্তানের সেন্সর বোর্ডের সদস্যরাও সিনেমাটি পছন্দ করেছেন। এ কারণেই মনে হচ্ছে সিনেমাটি পাকিস্তানের দর্শকের পছন্দ হয়ে যেতে পারে।

প্রযোজক আব্দুল আজিজের দাবি, সিনেমাটির বাজেট পাকিস্তানের প্রেক্ষাগৃহে থেকেই উঠে আসতে পারে।

তিনি বলেন, এখন তো ইউরোপ, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে আমাদের সিনেমা মুক্তি পাচ্ছে। পাকিস্তানেও আমাদের সিনেমার একটা বাজার হতে পারে। কারণ, বিশ্ববাজারকে না ধরতে পারলে এগোতে পারবে না বাংলা সিনেমা।

‘মোনা : জ্বীন-২’ সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা জামান, সেহজাদ ওমর, সাজ্জাদ হোসেন, সামিনা বাশারসহ অনেকে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments