
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামী ৬ ই জুলাই প্রকাশ হতে যাচ্ছে পাগল সুজনের কথায় রাজিব শাহ্ এর মৌলিক গান”মহাকাল” এর মিউজিক ভিডিও।
দীর্ঘ অপেক্ষার পরে আগামী ৬ ই জুলাই সোমবার সন্ধ্যায় rajib shah music world(রাজিব শাহ্ মিউজিক ওয়ার্ল্ড) এর পরিবেশনায় অনলাইন প্যাটফর্মে প্রকাশ হতে যাচ্ছে ফোক যুবরাজ অনুরাগের বীনা খ্যাত কন্ঠ শিল্পী রাজিব শাহ্ এর নতুন মৌলিক গান “মহাকাল”এর মিউজিক ভিডিও।

মহাকাল গানের রচয়িতা সচঁল পাগল সুজনের ভাষ্য মতে, মহাকাল গান শ্রোতাদের মনে করিয়ে দিবে রাজিব শাহ্ এর অতীতের শ্রোতা জনপ্রিয় দুইটি গান ” মন মজালে ওরে বাউলা গান” এবং “অনুরাগের বীনা গানের কথা।
শ্রোতাদের অনুরোধে একটু ভিন্নতা নিয়েই কন্ঠ শিল্পী রাজিব শাহ্ এর নতুন সৃষ্টি ” মহাকাল নিয়ে রাজিব শাহ্ জানান সচঁল সুজনের লেখা এই গান টি নিয়ে প্রায় চার মাস ধরে কাজ করেছে রাজিব শাহ্ মিউজিক ওয়ার্ল্ড টিম।

মহাকাল গানের জন্য লেখকের প্রতি রইলো অজস্র ভালোবাসা এবং শুভকামনা। শিল্পী আরো বলেন, মহাকাল গানের মিউজিক ভিডিও সুটিং করেছি খুলনা,মঙ্গলা,সাতক্ষিরার বিভিন্ন প্রাকৃতিক মনোরম পরিবেশে তাই গানের কথা এবং মিউজিক ভিডিওর গল্প সব মিলিয়ে ভালো কাজ উপহার দিবে রাজিব শাহ্ মিউজিক ওয়ার্ল্ড টিম।। আশা করছি শ্রোতাদের ভালোবাসায় প্রেমের মঞ্চে মহাকালের জয় হবে।
মহাকাল গানের সঙ্গিতায়োজনে ছিলেন এ এইচ জীবন এবং
মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শুভ্র ডি এস।
গানটি পেতে রাজিব শাহ্ মিউজিক ওয়ার্ল্ড এর সঙ্গেই থাকুন
চ্যানেল লিংকঃ
#rajib_shah_music_world https://www.youtube.com/channel/UCtlnm8x-5YXAsCdhaet9nNQ
ডেইলি শেয়ারবাজার ডটকম/সা.
























Recent Comments