ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়ন ও বিনিয়োগকারীগণের আস্থা বৃদ্ধির লক্ষ্যে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড (আইসিবি’র সাবসিডিয়ারি) এর প্রধান কার্যালয়ে গত ০৫ জুন ২০২৩ তারিখে সম্মানিত বিনিয়োগকারীদের সম্মাননা পুরষ্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে কোভিড-১৯ কবলিত ২০২০-২১ এবং ২০২১- ২২ অর্থবছরের সর্বোচ্চ লেনদেনের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তি বিনিয়োগকারীদের হাতে আইএসটিসিএল এর পক্ষ থেকে সম্মাননা স্মারক এবং সার্টিফিকেট তুলে দেয়া হয়।
উক্ত সম্মাননা অনুষ্ঠানে আইসিবি এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ কিসমাতুল আহসান ও আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান আইএসটিসিএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, এএমসিএল ও আইসিএমএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা সহ আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড এর কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments