বৃহস্পতিবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে আফরান নিশোর
spot_img
spot_img

পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে আফরান নিশোর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল আফরান নিশোকে। এরপর নতুন কোনো কাজে তাকে দেখা না গেলেও সম্প্রতি ঘোষণা আসে, রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় অভিনয় করবেন তিনি। এর মধ্যেই জানা গেল, অভিনেতার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, ফলে আপাতত তিনি শুটিং থেকে বিরতি নিয়েছেন।

শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে অংশ নেন নিশো। সেখানে এক শিক্ষার্থী ‘সুড়ঙ্গ ২’ নিয়ে প্রশ্ন করলে নিজের শারীরিক সমস্যার কথা প্রকাশ করেন তিনি।

নিশোর ভাষায়— ‘সুড়ঙ্গ ২’ কবে আসবে সেটা নির্মাতা রাফী (রায়হান) জানে। আমাকেও ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি সচল জীবন যাপন করতে হলে আমাকে একটা হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।

তিনি আরও যোগ করেন— এটা এর আগে কখনো বলা হয়নি। এই প্রথমবার এখানে শেয়ার করলাম। এটা জানলে অনেকেই আমাকে কাজে নেবে না। বলবে, তোমার তো পা ভাঙা।

এদিকে আগামী সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফরম হইচইতে মুক্তি পাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘আঁকা’। এতে আফরান নিশোর সঙ্গে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments