বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিপার্সনাল ফাইন্যান্স: বিইউপি ক্যাম্পাসে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ
spot_img
spot_img

পার্সনাল ফাইন্যান্স: বিইউপি ক্যাম্পাসে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: রবিবার ৬ নভেম্বর সকাল ১০.৩০ ঘটিকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর ছাত্রদের সাথে পার্সনাল ফাইন্যান্স এবং পুঁজিবাজারের ক্যারিয়ার নিয়ে একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। সেশনটি পরিচালনা করেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের হেড অব কর্পোরেট বিজনেস মোঃ রিফাত হাসান কনক। যেখানে পার্সনাল ফাইন্যান্স কেন প্রয়োজন, কিভাবে সাহায্য করে এবং ছাত্র অবস্থা থেকেই তাদের সামনে কি কি সুযোগ রয়েছে, পুঁজিবাজার কিভাবে সাহায্য করতে পারে প্রভৃতি বিষয়। তাছাড়া পুঁজিবাজারে ক্যারিয়ার নিয়ে বিশদ ভাবে আলোচনা করেন মোঃ সেলিম আফজাল শাওন, হেড অব রিসার্চ এবং প্রশ্নোত্তোর পর্বের উওর দেন মোঃ রকিবুল ইসলাম রুশো, হেড অব ডিজিটাল বিজনেস, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।

অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের স্বতস্ফুর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। তাছাড়া প্রশ্নোত্তোর পর্বে পার্সনাল ফাইন্যান্স এবং বিশেষভাবে পুঁজিবাজার নিয়ে তাদের আগ্রহের কমতি ছিল না। সঞ্চয় এর পাশাপাশি বিনিয়োগেও তাদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ্য করা যায়।

বিইউপি ক্যারিয়ার ক্লাব এবং বিইউপি একাউন্টিং ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ব্র্যাক ইপিএল স্টকের পক্ষ থেকে সঞ্চালনা করেন জিয়াদ আল নাসের। অনুষ্ঠান শেষে ছাত্রদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা ব্র্যাক ইপিএল স্টককে ধন্যবাদ জানায় এবং বিশ্ববিদ্যালয়ে এ ধরণের সেশন আরো বেশি হওয়া উচিত বলে মতামত দেয়। কেউ কেউ পার্সোনাল ফাইন্যান্সকে একাডেমিক বিষয়ের অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলেও জানায়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments