
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাইস সেন্সিসিটিভ ইনফরমেশনের (পিএসআই) আওতায় পড়তে যাচ্ছে ক্রেডিট রেটিং রিপোর্ট। এছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিকেই বাধ্যতামূলকভাবে অর্থবছর শেষ হওয়ার ৬ মাসের মধ্যে ক্রেডিট রেটিং করার বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইনটির নাম রাখা হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ক্রেডিট রেটিং কোম্পানিজ) রুলস,২০২১।
ইতিমধ্যে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জনমত জরিপের জন্য আইনটির খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরে মধ্যে বিএসইসি’র চেয়ারম্যান বরাবর খসড়া আইনটির ওপর সবাই মন্তব্য জানাতে পারবেন। এরপর প্রয়োজনীয় সংশোধন শেষে আইনটির চূড়ান্ত দেবে নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
খসড়া আইনে বলা হয়েছে, নিবন্ধন ছাড়া কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং কোম্পানি (সিআরসি) কার্যক্রম চালাতে পারবে না। তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিকে অর্থবছর শেষ হওয়ার ৬ মাসের মধ্যে সিআরসি দ্বারা ক্রেডিট রেটিং করিয়ে নিতে হবে। ক্রেডিট রেটিং প্রতিবেদন পাওয়ার পর তা পিএসআই হিসেবে প্রচার করতে হবে যেভাবে অন্যান্য পিএসআই প্রচার করা হয়। তবে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জন্য প্রতি দুই বছরে একবার ক্রেডিট রেটিং করাতে হবে।
উল্লেখ্য, ক্রেডিট রেটিং হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানির ঋণ গ্রহণযোগ্যতা যাচাই করার প্রক্রিয়া। এর মাধ্যমে কোন কোম্পানি যথাসময়ে দেনা বা ঋণ পরিশোধ করার সক্ষমতা যাচাই করা হয়। বাংলাদেশে BSEC আওতাভুক্ত ৮ টি ক্রেডিট রেটিং কোম্পানি আছে। ক্রেডিট রেটিং কোম্পানির কাজ হলো কোম্পানির ব্যবস্থাপনা, স্বল্পকালীন ও দীর্ঘমেয়াদি আর্থিক স্বচ্ছলতা পর্যালোচনা করে রেটিং দেয়া। কোম্পানি ভেদে রেটিং এর প্রতীক ভিন্ন হয়। মূলত AAA, AA, A, BBB, BB, B এবং C বিভাগে রেটিং করা হয়।
বিএসইসির ক্রেডিট রেটিং সংক্রান্ত খসড়া আইনটি পড়তে ক্লিক করুন:
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments